সুন্দরবন উপকূলের ঝুঁকিপূর্ণ ৬৬ কেন্দ্রে কঠোর নজরদারিতে কোস্ট গার্ড

সুন্দরবন উপকূলের ঝুঁকিপূর্ণ ৬৬ কেন্দ্রে কঠোর নজরদারিতে কোস্ট গার্ড

সুন্দরবন উপকূলের ঝুঁকিপূর্ণ ৬৬ কেন্দ্রে কঠোর নজরদারিতে কোস্ট গার্ড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সুন্দরবন উপকূলের ঝুঁকিপূর্ণ এবং স্পর্শকাতর ৬৬ কেন্দ্রে বিশেষ গোয়েন্দা ও ড্রোন নজরদারি, নিয়মিত টহলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি উৎসব মুখর ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছে কোস্ট গার্ড।

শনিবার দুপুরে কোস্ট গার্ড’র (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে কোস্ট গার্ড বদ্ধপরিকর। এ নির্বাচন উপলক্ষে গত ১৮ জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী কোস্ট গার্ড দায়িত্বাধীন উপকূলীয় নদী তীরবর্তী দুর্গম এবং গুরুত্বপূর্ণ এলাকাসমূহে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে।

তিরি আর বলেন, কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন খুলনা-১, খুলনা-৬ ও পিরোজপুর-৩ আসনের দাকোপ, কয়রা এবং মঠবাড়িয়া উপজেলার নির্ধারিত নির্বাচনী এলাকাসমূহে ১৬ টি ইউনিয়নের ৬৬ টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে।

এ ছাড়া একটি জবাবদিহিমূলক, জনকল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার একই দিনে গণভোটের আয়োজন করেছে। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা দমনে কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে কোস্ট গার্ড পশ্চিম জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed