জুলাইয়ের সফলতার পেছনে সশস্ত্র বাহিনীর সাবেকদের ভূমিকা আছে: ফজলে এলাহি

জুলাইয়ের সফলতার পেছনে সশস্ত্র বাহিনীর সাবেকদের ভূমিকা আছে: ফজলে এলাহি

জুলাইয়ের সফলতার পেছনে সশস্ত্র বাহিনীর সাবেকদের ভূমিকা আছে: ফজলে এলাহি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জুলাই আন্দোলনকে বেগবান ও সফল করার পেছনে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন প্রয়াত বেগম খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা উপদেষ্টা মে. জে. (অব.) ফজলে এলাহি আকবর।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কুর্মিটোলায় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং পিলখানায় শহীদ সেনা সদস্যদের পরিবারের সঙ্গে বিএনপি আয়োজিত মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

ফজলে এলাহি আকবর বলেন, নানা সময় সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড, কক্সবাজারে মেজর সিনহা হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। সোর্ড অব অনার পাওয়া সেনা সদস্যের কপালে কলঙ্কের দাগ বসিয়ে দেয়া হয়েছিল।

তিনি বলেন, জুলাই আন্দোলনকে বেগবান ও সফলতার পেছনে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু বারবার সশস্ত্র বাহিনীর অবদানকে অবমূল্যায়ন করা হয়। আপনার ন্যায় বিচার চাই, সশস্ত্র বাহিনী যেন তার গৌরব ফিরে পায়।

মতবিনিময় সভায় পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন বিডিআর প্রধান শহীদ মে. জে. শাকিল আহমেদর ছেলে রাকীন আহমেদ বলেন, ৫৭ শহীদ পরিবারের পক্ষ থেকে আজকের আয়েজনের প্রধান অতিথির অপূরণীয় ক্ষতির জন্য শোক জানাই। ৫৭ শহীদ পরিবারের একটিই চাওয়া বিডিআরের ঘটনা, বিগত সরকারের সময় সব অন্যায় হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার বিএনপি চেয়ারম্যান করবেন বলে আশা করি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *