পাচারের চেষ্টাকালে সেন্টমার্টিন উপকূলে ৭৪০ বস্তা সিমেন্টসহ বোট আটক, গ্রেপ্তার ১১

পাচারের চেষ্টাকালে সেন্টমার্টিন উপকূলে ৭৪০ বস্তা সিমেন্টসহ বোট আটক, গ্রেপ্তার ১১

পাচারের চেষ্টাকালে সেন্টমার্টিন উপকূলে ৭৪০ বস্তা সিমেন্টসহ বোট আটক, গ্রেপ্তার ১১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশের সমুদ্রসীমায় শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচারের চেষ্টাকালে ৭৪০ বস্তা সিমেন্টসহ একটি ইঞ্জিনচালিত বোট ও ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

নৌবাহিনী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে টহল জোরদার করা হয়। সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ সিমেন্ট মিয়ানমারে পাচারের পরিকল্পনার তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়।

টহলরত নৌবাহিনী জাহাজ ‘প্রত্যাশা’ সেন্টমার্টিন বাতিঘর থেকে প্রায় ৩১ মাইল দূরে একটি সন্দেহজনক বোট শনাক্ত করে। বোটটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ‘এফবি রুনা আক্তার’ নামের বোটটি আটক করা হয়।

তল্লাশিতে বোট থেকে ৭৪০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয় এবং চোরাকারবারী দলের ১১ সদস্যকে আটক করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে চট্টগ্রামের ফিশারী ঘাট থেকে বোটটি যাত্রা করে সন্দ্বীপ চ্যানেলের জোড়াবয়া এলাকায় গিয়ে সিমেন্ট বোঝাই করে। পরে অধিক মুনাফার আশায় মিয়ানমারের সীতা এলাকায় পাচারের উদ্দেশ্যে রওনা দেয়।

জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নৌবাহিনীর ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিনে হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী জানায়, দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলে চোরাচালান, মাদক ও অন্যান্য অপরাধ দমনে অভিযান চলমান থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।