সাজেক রিসোর্ট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে বিজিবি-সেনাবাহিনী-ফায়ার সার্ভিস
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক রিসোর্ট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকালে পাহাড়ের নিচে আগুনের সূত্রপাত হয়ে তা ধীরে ধীরে রিসোর্ট এলাকার দিকে ছড়িয়ে পড়ে।
আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪-এর বেইজ ক্যাম্পের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তাদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

প্রাথমিকভাবে জানা গেছে, পাহাড়ি এলাকায় শুকনো ঝোপঝাড় ও বনের লতাপাতা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নজরদারি অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।