মণিপুরে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য গ্রেপ্তার, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

মণিপুরে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য গ্রেপ্তার, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

মণিপুরে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য গ্রেপ্তার, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যে পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। ইম্ফল পশ্চিম ও ইম্ফল পূর্ব জেলায় সমন্বিত অভিযানে এ সাফল্য পাওয়া যায়।

নিরাপত্তা বাহিনী জানায়, নিষিদ্ধ সংগঠন Kangleipak Communist Party (People’s War Group)-এর সক্রিয় সদস্য চনাম্বাম হেনবা সিং ওরফে লাঞ্চেনবা (২১)-কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ইম্ফল পশ্চিম জেলার ইরোইসেম্বা মাং হিদেন এলাকার বাসিন্দা। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইম্ফল পশ্চিমের লামফেল থানার অধীন তেরা লুকরাম লৈরাক এলাকা থেকে তাকে আটক করা হয়।

একই দিনে প্রাপ্ত আরও তথ্যের ভিত্তিতে ইম্ফল পূর্ব জেলার পোরমপাট থানার অধীন চিংখেই চিং পাহাড়ের পাদদেশে তল্লাশি অভিযান চালানো হয়। সেখানে থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি .৩০৩ রাইফেল ম্যাগাজিনসহ, একটি .২২ রাইফেল, একটি ৯ মিলিমিটার এসএমজি কারবাইন ম্যাগাজিনসহ, দুটি নং–৩৬ হ্যান্ড গ্রেনেড, একটি আইইডি এবং একটি ডব্লিউপি নং–৮০ এমকে–১ গ্রেনেড। এছাড়া বিভিন্ন ক্যালিবারের ৫৭ রাউন্ড জীবন্ত গুলি, তিনটি লেথড শেল, দুটি এসএলআর খালি কার্তুজ, চারটি ইনসাস ম্যাগাজিন, একটি এসএলআর ম্যাগাজিন, একটি পিস্তল ম্যাগাজিন, দুটি টিউব লঞ্চার এবং দুটি .৩০৩ চার্জার ক্লিপ জব্দ করা হয়েছে।

কর্মকর্তারা জানান, উন্নত মানের অস্ত্র, গ্রেনেড ও বিস্ফোরক উদ্ধারের ঘটনা থেকে বোঝা যায়, বিদ্রোহী গোষ্ঠীগুলো পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অঞ্চলকে অস্থিতিশীল করার পরিকল্পনা থাকতে পারে। উদ্ধারকৃত সামগ্রী সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে; এগুলো ফরেনসিক পরীক্ষা ও আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হবে।

নিরাপত্তা সংস্থাগুলো উপত্যকা এলাকার ঝুঁকিপূর্ণ স্থানে তল্লাশি ও গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদার করেছে। সাম্প্রতিক নাশকতামূলক তৎপরতার সঙ্গে এসব অস্ত্রের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed