পারমাণবিক উপাদান, মাদক ও অস্ত্র পাচারে দোষী জাপানি ইয়াকুজা সদস্যকে ২০ বছরের কারাদণ্ড
![]()
নিউজ ডেস্ক
জাপানের অপরাধচক্র ইয়াকুজার এক সদস্যকে পারমাণবিক উপাদান, মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালত মঙ্গলবার ২০ বছরের কারাদণ্ড দিয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম তাকেশি ইবিসাওয়া (৬১)। তিনি ২০২২ সালের এপ্রিল থেকে মাদক ও অস্ত্রসংক্রান্ত অভিযোগে কারাগারে ছিলেন। তার সঙ্গে একই মামলায় থাই সহ-আসামি সাম্পপ শিংসাসিরিকেও আটক করা হয়। যুক্তরাষ্ট্রের U.S. Drug Enforcement Administration (ডিইএ) কয়েক বছর ধরে তদন্ত চালানোর পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে এবিসাওয়ার বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, তিনি সামরিক মানের পারমাণবিক উপাদান বিক্রির চেষ্টা করেছিলেন। একই সঙ্গে হেরোইন ও মেথামফেটামিনসহ বিভিন্ন মাদক বিক্রি করে সেই অর্থ দিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র কেনার পরিকল্পনা করেছিলেন।
২০২৫ সালের জানুয়ারিতে তিনি মোট ছয়টি অভিযোগে দোষ স্বীকার করেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল জন আইজেনবার্গ বলেন, তাকেশি এবিসাওয়াকে তার অপরাধের জন্য জবাবদিহির আওতায় আনা হয়েছে। তিনি ইরানের কাছে অস্ত্র-মানের প্লুটোনিয়াম বিক্রির চেষ্টা করেছিলেন এবং প্রাণঘাতী মাদক দিয়ে নিউইয়র্ক শহরকে প্লাবিত করার অপচেষ্টা চালিয়েছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।