পাহাড়ের উন্নয়নে সহযোগিতা জোরদারে মন্ত্রী দীপেন দেওয়ানের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ

পাহাড়ের উন্নয়নে সহযোগিতা জোরদারে মন্ত্রী দীপেন দেওয়ানের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ

পাহাড়ের উন্নয়নে সহযোগিতা জোরদারে মন্ত্রী দীপেন দেওয়ানের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার।

আজ সোমবার (৯ মার্চ) রাজধানীর বেইলি রোডে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নে ইউএনডিপির দীর্ঘমেয়াদি সহযোগিতা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভূমিকার প্রশংসা করেন।

পাহাড়ের উন্নয়নে সহযোগিতা জোরদারে মন্ত্রী দীপেন দেওয়ানের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উন্নয়ন অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে।

বৈঠকের শুরুতে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রী দীপেন দেওয়ান এমপি-কে আন্তরিক অভিনন্দন জানান।

তিনি ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরও ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

পাহাড়ের উন্নয়নে সহযোগিতা জোরদারে মন্ত্রী দীপেন দেওয়ানের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ

সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রামের চলমান উন্নয়ন কার্যক্রম এবং এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।

এ সময় ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে, পিস অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাডভাইজার আন্নে হাগুড, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার মো. আসাদুজ্জামান এবং ইন্টারন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজার ইয়্যুগেস প্রাধানাং উপস্থিত ছিলেন।

এছাড়া মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) রবীন্দ্র চাকমাও বৈঠকে অংশ নেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed