আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে ২টি স্বর্ণ জিতেছে বাংলাদেশ

আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে ২টি স্বর্ণ জিতেছে বাংলাদেশ

আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে ২টি স্বর্ণ জিতেছে বাংলাদেশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অষ্টম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে ২টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।

নেপালের রাজধানী কাঠমান্ডুর নয়া বাজারে অবস্থিত বহুমুখী মার্শাল আর্ট কেন্দ্রে ‘অষ্টম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে বাংলাদেশের ৪ জন খেলোয়াড় পদক লড়াইয়ে মাঠে নামেন। মেয়েদের অনূর্ধ্ব-১৮ ক্যাডেট ৫৩+ ওজন ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন আজিজা আলেয়া লিয়ন। এছাড়া বালক ক্যাডেট ৬২+ ইভেন্টে স্বর্ণ জিতেছেন উসাচিং মারমা বিজয়। দিনের শেষ ইভেন্ট -৪৫ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন রেমি হাসি।

নেপাল ক্রীড়া ফেডারেশনের অন্তর্ভুক্ত জাতীয় জুডো সংঘের আয়োজনে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বাগতিক নেপালসহ বাংলাদেশ ও ভুটানের প্রায় ৩০০ জন জুডোকা অংশগ্রহণ করছেন। রবিবার বাংলাদেশ দলের আরও দুইজন খেলোয়াড় পদক লড়াইয়ে নামবেন। বাংলাদেশ দলের মোট ৬ জন বিকেএসপির খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আর এই ৬ সদস্য বিশিষ্ট বিকেএসপি দলটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।