সেনাবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ১০ পদাতিক ডিভিশন, রানারআপ ৬৬ পদাতিক ডিভিশন

সেনাবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ১০ পদাতিক ডিভিশন, রানারআপ ৬৬ পদাতিক ডিভিশন

সেনাবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ১০ পদাতিক ডিভিশন, রানারআপ ৬৬ পদাতিক ডিভিশন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ১০ পদাতিক ডিভিশন দল। প্রতিযোগিতায় রানারআপ হয়েছে ৬৬ পদাতিক ডিভিশন দল। রোববার (২৯ নভেম্বর) ঢাকা সেনানিবাসের বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।

সেনাবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ১০ পদাতিক ডিভিশন, রানারআপ ৬৬ পদাতিক ডিভিশন

প্রতিযোগিতায় ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ১৭ পদাতিক ডিভিশন দলের ল্যান্স কর্পোরাল আল আমিন শ্রেষ্ঠ অ্যাথলেট (প্রবীণ) এবং ৬৬ পদাতিক ডিভিশন দলের সৈনিক মো. জাহাঙ্গীর আলম শ্রেষ্ঠ অ্যাথলেট (নবীন) নির্বাচিত হন।

গত ২৩ নভেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন দলের খেলোয়াড়রা অংশ নেন। এতে মোট ১৪টি ট্র্যাক ও ১৫টি ফিল্ড ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে খেলোয়াড়রা নিজেদের গতি, শারীরিক সক্ষমতা, দক্ষতা ও ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেন।

সেনাবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ১০ পদাতিক ডিভিশন, রানারআপ ৬৬ পদাতিক ডিভিশন

সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সদস্য এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। এ ধরনের ক্রীড়া আয়োজন সেনাসদস্যদের শারীরিক সক্ষমতা, প্রতিযোগিতামূলক মনোভাব ও দলগত চেতনা বিকাশে ভূমিকা রাখে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed