হাইকোর্টের নির্দেশ অমান্য: মানিকছড়িতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ টাকা জরিমানা

হাইকোর্টের নির্দেশ অমান্য: মানিকছড়িতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ টাকা জরিমানা

হাইকোর্টের নির্দেশ অমান্য: মানিকছড়িতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ টাকা জরিমানা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলায় উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে অবৈধভাবে কার্যক্রম পরিচালনার অভিযোগে ‘থ্রি স্টার’ নামক একটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ইটভাটা কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভাটার চিমনি ও কাঁচা ইট গুঁড়িয়ে দিয়ে সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার ২ নং বাটনাতলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পান্নাবিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মানিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা।

আদালত সূত্রে জানা যায়, পরিবেশগত ছাড়পত্র ও বৈধ কাগজপত্র না থাকায় মহামান্য হাইকোর্ট পূর্বেই ইটভাটাটির কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছিলেন। তবে সেই নির্দেশ অমান্য করে ‘থ্রি স্টার’ ইটভাটা কর্তৃপক্ষ পুনরায় অবৈধভাবে কার্যক্রম শুরু করে। এ সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।

অভিযানকালে খাগড়াছড়ি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহাম্মদ উপস্থিত ছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত ইটভাটা কর্তৃপক্ষকে ২,০০,০০০ টাকা জরিমানা করেন। পাশাপাশি একটি এক্সকাভেটর (ভেকু) ব্যবহার করে ভাটার টিনের চিমনি ভেঙে ফেলা হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা জানান, উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে এই দণ্ড প্রদান করা হয়েছে। পরিবেশ রক্ষার স্বার্থে ইটভাটাটির সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed