ইরান পুরোপুরি চুক্তি না মানা পর্যন্ত মার্কিন সেনারা প্রস্তুত থাকবে: ট্রাম্প
![]()
নিউজ ডেস্ক
ইরান যতক্ষণ পর্যন্ত ‘চুক্তি’ পুরোপুরি মেনে না চলবে, ততক্ষণ মার্কিন সামরিক বাহিনী দেশটির আশেপাশে অবস্থান করবে বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনও ধরনের চুক্তি লঙ্ঘিত হলে এর আগে কখনও দেখা যায়নি, এমন ভয়াবহ সামরিক প্রতিক্রিয়া জানানো হবে বলেও তিনি সতর্ক করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি এ খবর জানিয়েছে।
বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘সব মার্কিন জাহাজ, বিমান ও সামরিক কর্মী ইরানের ভেতরে ও আশপাশে থাকবে, যতক্ষণ না বাস্তব চুক্তি পুরোপুরি মেনে চলা হয়। যদি কোনও কারণে তা না হয়, তবে হামলা, যা হবে আগের চেয়ে বৃহৎ, তীব্র ও শক্তিশালী; যা আগে কেউ কখনও দেখেনি।’
ট্রাম্প আবারও দাবি করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করতে এবং হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ও নিরাপদ রাখতে সম্মত হয়েছে। তিনি আরও লিখেছেন, এদিকে আমাদের মহান সামরিক বাহিনী সমরাস্ত্র প্রস্তুত করছে এবং বিশ্রাম নিচ্ছে; আসলে তারা পরবর্তী বিজয়ের অপেক্ষায় রয়েছে।’ পোস্টের শেষে তিনি ঘোষণা দিয়েছে, ‘আমেরিকা ফিরে এসেছে!’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।