কয়েক মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে- সংসদে বিমানমন্ত্রী

কয়েক মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে- সংসদে বিমানমন্ত্রী

কয়েক মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে- সংসদে বিমানমন্ত্রী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আগামী কয়েক মাসের মধ্যেই আন্তর্জাতিক খেতাব ফিরে পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর। একইসঙ্গে এখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংসদে বিমানমন্ত্রী জানান, কক্সবাজার বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) সনদপত্র সংগ্রহ করা হয়েছে।

সুপরিসরে বিমান উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করতে রানওয়ে সমুদ্রের দিকে ৯ হাজার ফুট হতে ১০ হাজার ৭০০ ফুটে বর্ধিত করা হয়েছে।
আফরোজা খানম জানান, আন্তর্জাতিক যাত্রীদের সুবিধার্থে ১৭ হাজার ৯৫৫ বর্গমিটার আয়তন বিশিষ্ট আধুনিক ও নতুন টার্মিনাল ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে।

বর্তমানে অপারেশনাল সুবিধাদিসহ টেস্টিং ও কমিশনিংয়ের কাজ চলছে। এ প্রক্রিয়া শেষ করে পুরোদমে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস সময় লাগবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *