বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চীনের ১১টি শীর্ষস্থানীয় কোম্পানি বাংলাদেশে মোট ৯ দশমিক ২১ বিলিয়ন (৯২১ কোটি) মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

গত ২৫ জুন চীনের বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিভিন্ন খাতের প্রতিনিধিত্বকারী এসব কোম্পানির প্রধান নির্বাহী (সিইও) ও শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের পর এই প্রস্তাব আসে।

গণমাধ্যমের কাছে কোম্পানিভিত্তিক এই বিনিয়োগ প্রস্তাবের একটি নথি এসেছে।

বিনিয়োগের এই বিপুল অংকের বিষয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘এই বিনিয়োগ প্রস্তাব তাদের (কোম্পানিগুলোর) পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা এখনো এগুলোর কোনো যাচাই-বাছাই করিনি। তাই এই বিনিয়োগ আসার সম্ভাবনা বা নিশ্চয়তা সম্পর্কে আমরা এখনই গ্যারান্টি দিতে পারছি না।’

উল্লেখ্য, গত ২৫ জুন বেইজিংয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। তবে সরকারের পক্ষ থেকে এখন এই প্রস্তাবগুলো যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানা গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *