ত্রিপুরায় স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে টিপরা মোথার ভূমিধস জয়, বিজেপির ভরাডুবি

ত্রিপুরায় স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে টিপরা মোথার ভূমিধস জয়, বিজেপির ভরাডুবি

ত্রিপুরায় স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে টিপরা মোথার ভূমিধস জয়, বিজেপির ভরাডুবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনে বিপুল জয় পেয়েছে টিপরা মোথা পার্টি। আজ শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৮টি আসনের মধ্যে ২৪টিতেই জয়লাভ করেছে দলটি।

নির্বাচনের ভোট গণনা সকাল ৮টা থেকে ১৭টি কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়। নিয়ম অনুযায়ী প্রথমে ভিভিপ্যাট স্লিপ গণনা করা হয়, এরপর সংক্ষিপ্ত বিরতির পর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর ভোট গণনা সম্পন্ন করা হয়।

ফলাফলে দেখা যায়, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মাত্র ৪টি আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছে। অন্যদিকে সিপিআই(এম) ও কংগ্রেসসহ অন্যান্য দলগুলো এ নির্বাচনে উল্লেখযোগ্য কোনো ফল অর্জন করতে পারেনি।

গত ১২ এপ্রিল অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ভোটার উপস্থিতি ছিল প্রায় ৮৩ শতাংশ। এতে ১৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অংশগ্রহণকারী প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিল বিজেপি, সিপিআই(এম), কংগ্রেস, টিপরা মোথা পার্টি এবং ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা।

এই জয়ের মাধ্যমে টিপরা মোথা পার্টি ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদে তাদের শক্ত অবস্থান আরও সুদৃঢ় করলো। টিটিএএডিসি ত্রিপুরা রাজ্যের প্রায় দুই-তৃতীয়াংশ ভৌগোলিক এলাকা পরিচালনা করে এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত অঞ্চলের প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রসঙ্গত, এই ফলাফলকে ত্রিপুরার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাজনীতিতে টিপরা মোথার শক্তিশালী অবস্থান প্রতিষ্ঠার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।