ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটায় যৌথ অভিযানে প্রশাসন ও সেনাবাহিনী, জরিমানা
![]()
নিউজ ডেস্ক
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের বাদামতলী এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পরিচালিত এ অভিযানে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মো. জালালউদ্দিন নামে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এসময় অভিযানে সংশ্লিষ্ট প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রশাসন জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
প্রসঙ্গত, অবৈধভাবে মাটি কাটার ফলে স্থানীয় পরিবেশ ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।