রাঙামাটিতে ইউপিডিএফ সন্ত্রাসী ধর্মসিং চাকমাকে হত্যার ঘটনায় মামলা

রাঙামাটিতে ইউপিডিএফ সন্ত্রাসী ধর্মসিং চাকমাকে হত্যার ঘটনায় মামলা

রাঙামাটিতে ইউপিডিএফ সন্ত্রাসী ধর্মসিং চাকমাকে হত্যার ঘটনায় মামলা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির কুতুকছড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ (প্রসীত) এর সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ধর্ম সিং চাকমাকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে নিহতের বড় বোনের জামাতা বলোভদ্র চাকমা বাদী হয়ে রাঙামাটি কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দায়েরকৃত এজাহারের ভিত্তিতে কোতোয়ালী থানা নিয়মিত হত্যা মামলা রুজু করেছে এবং ঘটনাটির তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার ভোরে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় ধর্ম সিং চাকমা নিহত হন। এসময় গুলিবিদ্ধ হন তার দুই বোন ভাগ্যশোভা চাকমা ও কৃপাসোনা চাকমা।

ঘটনাটি এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।