কক্সবাজারে বিভিন্ন অপরাধের দায়ে পুলিশি অভিযানে গ্রেপ্তার ১৪

কক্সবাজারে বিভিন্ন অপরাধের দায়ে পুলিশি অভিযানে গ্রেপ্তার ১৪

কক্সবাজারে বিভিন্ন অপরাধের দায়ে পুলিশি অভিযানে গ্রেপ্তার ১৪
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঘুষ দাবির অভিযোগে কক্সবাজারের দুই এডিসিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

পর্যটন নগরী কক্সবাজার শহরে অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতিকালে ৫ জন এবং বিভিন্ন মামলার ৯ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন।

তিনি জানান, কক্সবাজার শহরের ছিনতাইকারী, অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার সদর থানাধীন পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে ডাকাতি প্রস্তুতি মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজারে  বিভিন্ন অপরাধের দায়ে পুলিশি অভিযানে গ্রেপ্তার ১৪

তারা হলেন, সাইফুল ইসলাম ওরফে সাইফুল রহমান (২৬), মোহাম্মদ হোসেন (২৪), আবুল হায়াত মোহাম্মদ তারেক (২৬), মোঃ শফিক (২১) এবং তারেক (২০)।

এছাড়াও বিভিন্ন মামলার ৯ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকেও গ্রেপ্তার করা হয়। তারা হলেন, আনোয়ারুল ইসলাম (৪২), মো. কফিল উদ্দিন (১৭), নবাব মিয়া (৪৫), জাবেদ (৩০), মো. তারেক জিয়া (২৪), মুফিজ, বিধু শর্মা, মো. হানিফ (৩৬) এবং খন্দকার শাহীন ইসলাম (২০)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি ছমি উদ্দিন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।