পাকিস্তানে স্বর্ণের খনিতে বন্দুকধারীদের হামলায় নিহত ৯

পাকিস্তানে স্বর্ণের খনিতে বন্দুকধারীদের হামলায় নিহত ৯

পাকিস্তানে স্বর্ণের খনিতে বন্দুকধারীদের হামলায় নিহত ৯
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের চাগাই জেলায় একটি তামা ও স্বর্ণ খনি প্রকল্পে বন্দুকধারীদের হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) রাতে এই হামলার ঘটনা ঘটে।

খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান ন্যাশনাল রিসোর্সেস লিমিটেড (এনআরএল) এক বিবৃতিতে জানিয়েছে, চাগাইয়ের দারিগওয়ান সাইটে এই হামলা চালানো হয়। ঘটনার পরপরই ফ্রন্টিয়ার কোরসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। বর্তমানে এলাকাটি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

কোম্পানি তাদের বিবৃতিতে সরাসরি হতাহতের সংখ্যা উল্লেখ না করলেও স্থানীয় প্রশাসন ও পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। চাগাই প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে বলেন, হামলায় দুই নিরাপত্তা রক্ষীসহ অন্তত ৯ জন খনি কর্মী নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহত ৯ জনের মরদেহ উদ্ধার করে দালবানদিনের প্রিন্স ফাহাদ হাসপাতালে পাঠানো হয়েছে।

এনআরএল তাদের বিবৃতিতে আরও জানায়, দারিগওয়ান প্রকল্পের মোট জনবলের ৯০ শতাংশই বালুচিস্তানের স্থানীয় বাসিন্দা। প্রতিষ্ঠানটি ওই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন এবং স্থানীয়দের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ন্যাশনাল রিসোর্সেস লিমিটেড (এনআরএল) হলো পাকিস্তানের লাকি সিমেন্ট, ফাতিমা ফার্টিলাইজার এবং লিবার্টি মিলস-এর একটি যৌথ উদ্যোগ। কোম্পানিটি চাগাই অঞ্চলে তামা, স্বর্ণ, সিসা ও দস্তা খনির সন্ধানে বড় ধরনের বিনিয়োগ ও অনুসন্ধান চালিয়ে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *