লালমনিরহাট সীমান্তে শিক্ষার আলো ছড়াতে বিজিবির উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ
![]()
নিউজ ডেস্ক
দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০জন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময় সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। সীমান্তবর্তী এলাকার শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ইতিবাচক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বিজিবি সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সর্বদা নিয়োজিত রয়েছে। আজকের এই ক্ষুদ্র উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও উৎসাহিত করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সীমান্ত এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে বিজিবির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।