উখিয়া সীমান্তে পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় মিললো ১ লাখ পিস ইয়াবা

উখিয়া সীমান্তে পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় মিললো ১ লাখ পিস ইয়াবা

উখিয়া সীমান্তে পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় মিললো ১ লাখ পিস ইয়াবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়া সীমান্তে পাচারকারীর ফেলে যাওয়া একটি বস্তা থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম।

তিনি জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল পালংখালী সীমান্তের ১৮ নম্বর পিলারের বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল এলাকায় অবস্থান নেয়। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ভারি বৃষ্টির মধ্যে এক সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।

এসময় বিজিবি সদস্যরা তাকে থামানোর চেষ্টা করলে তিনি উপস্থিতি টের পেয়ে হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত দৌড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যান। পরে ওই বস্তা তল্লাশি করে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

লে. কর্নেল মো. জহিরুল ইসলাম আরও জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিকে শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।