খাগড়াছড়ির রামগড়ে পরোয়ানাভুক্ত যুবলীগের ৩ নেতা আটক
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় পরোয়ানাভুক্ত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোররাতে উপজেলার বল্টুরাম ও মুসলিমপাড়া এলাকায় নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (৩১) এবং সদস্য মো. মানিক (২৭)।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, আটক তিনজনের প্রত্যেকের বিরুদ্ধে পাঁচটি করে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আটকের পর তাদের আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, এলাকায় পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।