মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর ২৩ অবৈধ বাঙ্কার ধ্বংস, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর ২৩ অবৈধ বাঙ্কার ধ্বংস, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর ২৩ অবৈধ বাঙ্কার ধ্বংস, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যের উখরুল ও তেংনৌপাল জেলায় পৃথক অভিযানে ২৩টি অবৈধ বাঙ্কার ধ্বংস এবং বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। শনিবার (২ মে) পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার উখরুল জেলার লিতান থানার আওতাধীন মংকট চেপু, শংফেল, মুল্লাম, সিরারাখং এবং রিংগুই পাহাড়ি গ্রামগুলোতে সমন্বিত অভিযান চালিয়ে এসব বাঙ্কার ধ্বংস করা হয়।

অভিযানের সময় নিরাপত্তা বাহিনী একটি ১২-বোর পাম্প অ্যাকশন গান, বিভিন্ন ক্যালিবারের ১৭টি কার্তুজ এবং ১১১টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে তাংখুল নাগা ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে উখরুল জেলায় বারবার সহিংসতার ঘটনা ঘটছে। এ পর্যন্ত পৃথক গুলির ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন এবং ৩০টির বেশি ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এদিকে, বুধবার তেংনৌপাল জেলার মোরেহ থানার অধীন টি বংমল গ্রাম এলাকায় পৃথক আরেকটি অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল দুটি সিঙ্গেল ব্যারেল রাইফেল, ম্যাগাজিনসহ চারটি ৯ মিমি পিস্তল এবং ১৮টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)।

পুলিশ জানায়, উদ্ধার করা বিস্ফোরকগুলো স্ট্যান্ডার্ড নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, চলমান জাতিগত উত্তেজনার প্রেক্ষাপটে মণিপুরের ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক এলাকাগুলোতে তল্লাশি ও এলাকা নিয়ন্ত্রণমূলক অভিযান জোরদার করা হয়েছে, যাতে অবৈধ অস্ত্রের উপস্থিতি ও সশস্ত্র অবস্থান নিয়ন্ত্রণে আনা যায়।

প্রসঙ্গত, সাম্প্রতিক সহিংসতার কারণে মণিপুরের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি এখনো অস্থির রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *