চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে এসে পালাল দুই যুবক, টাঙ্গাইলে চাঞ্চল্য
![]()
নিউজ ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা এ নিজেদের চীনা নাগরিক পরিচয় দিয়ে বিয়ে করতে এসে গ্রামবাসীর সন্দেহের মুখে পড়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার বিকেলে উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদেশি পরিচয় দেওয়া ওই দুই যুবকের কথাবার্তা ও আচরণে অসংগতি লক্ষ্য করে গ্রামবাসীর মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। পরে তাদের পরিচয় নিশ্চিত করতে জিজ্ঞাসাবাদ শুরু করলে একপর্যায়ে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
এলাকার বাসিন্দা আব্দুল মোমিন বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে প্রতারণার একটি নতুন কৌশল দেখা যাচ্ছে। কিছু ব্যক্তি নিজেদের বিদেশি, বিশেষ করে চীনা নাগরিক পরিচয় দিয়ে স্থানীয় কিশোরী বা তরুণীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকাবাসী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং অপরিচিত ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।
এ বিষয়ে মির্জাপুর থানা র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি তাদের নজরে রয়েছে। তিনি বলেন, “অনলাইনে অপরিচিত ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে পরিবার ও স্থানীয়দের সচেতন থাকতে হবে, যাতে কেউ প্রতারণার শিকার না হয়।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।