লামায় নেত্র নিউজে প্রচারিত প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন, ‘বিভ্রান্তিকর তথ্য প্রচারের’ অভিযোগ

লামায় নেত্র নিউজে প্রচারিত প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন, ‘বিভ্রান্তিকর তথ্য প্রচারের’ অভিযোগ

লামায় নেত্র নিউজে প্রচারিত প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন, ‘বিভ্রান্তিকর তথ্য প্রচারের’ অভিযোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার লামায় অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান সড়কে লামা উপজেলার জনসাধারণ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে নওমুসলিমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা অভিযোগ করেন, Netra News এ প্রকাশিত প্রতিবেদনে ম্রো সম্প্রদায়ের শিশুদের জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ এবং ডা. ইউসুফ আলীর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

তারা বলেন, দেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে এবং কাউকে জোরপূর্বক ধর্মান্তর করা হচ্ছে না। বক্তাদের মতে, ব্যক্তিগত বিশ্বাস ও ধর্মীয় অনুপ্রেরণায় কেউ ইসলাম ধর্ম গ্রহণ করলে সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করা অনুচিত এবং এ ধরনের একপাক্ষিক সংবাদ সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে।

লামায় নেত্র নিউজে প্রচারিত প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন, ‘বিভ্রান্তিকর তথ্য প্রচারের’ অভিযোগ

মানববন্ধনে অংশগ্রহণকারী কয়েকজন নওমুসলিম জানান, তারা স্বেচ্ছায় ধর্ম গ্রহণ করেছেন এবং কোনো ধরনের জোর-জবরদস্তি বা প্রলোভনের শিকার হননি।

কর্মসূচিতে বক্তব্য দেন মাওলানা মুহি উদ্দিন খান, নওমুসলিম আবাসিক কমপ্লেক্সের সাধারণ সম্পাদক ও সিনিয়র রিপোর্টার মুহাম্মদ কামরুজ্জামান, মো. হেলাল ত্রিপুরা, আবদুল্লাহসহ আরও অনেকে।

বক্তারা সংশ্লিষ্ট প্রতিবেদনের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তুলে বিষয়টি তদন্তে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, সংবেদনশীল ধর্মীয় ইস্যুতে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে প্রতিক্রিয়া তৈরি হওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।