হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আলীকদমে সেনাবাহিনীর আয়োজনে সমন্বয় সভা

হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আলীকদমে সেনাবাহিনীর আয়োজনে সমন্বয় সভা

হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আলীকদমে সেনাবাহিনীর আয়োজনে সমন্বয় সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদে হামের বিস্তার মোকাবেলায় সমন্বিত উদ্যোগ জোরদার করতে বান্দরবানের আলীকদম উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সেনাবাহিনীর আলীকদম জোনের কনফারেন্স রুমে আয়োজিত এ সভাকে স্থানীয়ভাবে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

জোন উপ অধিনায়ক মেজর মোঃ আবুল হাসান পলাশ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আবু হানিফসহ সভায় উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সেনাবাহিনীর মেডিকেল টিম এবং স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আলীকদমে সেনাবাহিনীর আয়োজনে সমন্বয় সভা

আলোচনায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণ বিশ্লেষণ, ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্তকরণ এবং চলমান টিকাদান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে দুর্গম ও যোগাযোগ-বিচ্ছিন্ন পাহাড়ি পাড়াগুলোতে ঘরে ঘরে গিয়ে টিকাদান কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভা সূত্রে জানা যায়, আলীকদম সেনা জোনের তত্ত্বাবধানে বিশেষ টিকাদান দল গঠন, দুর্গম এলাকায় নিরাপত্তা ও লজিস্টিক সহায়তা নিশ্চিতকরণ এবং প্রশাসন-স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আলীকদমে সেনাবাহিনীর আয়োজনে সমন্বয় সভা

সভায় উপস্থিত সকল পক্ষ হামের প্রাদুর্ভাব দ্রুত নিয়ন্ত্রণে আনতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে চলমান কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে একমত পোষণ করেন।

বর্তমানে সেনাবাহিনীর সার্বিক সহায়তায় আলীকদমের বিভিন্ন দুর্গম এলাকায় টিকাদান ও সচেতনতামূলক কার্যক্রম জোরদারভাবে পরিচালিত হচ্ছে। দীর্ঘদিন ধরে দুর্গম পথ, সীমিত যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার অভাবে পিছিয়ে থাকা পাহাড়ি জনগোষ্ঠীর জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।

হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আলীকদমে সেনাবাহিনীর আয়োজনে সমন্বয় সভা

সংশ্লিষ্টরা মনে করছেন, পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এই সক্রিয় অংশগ্রহণ শুধু হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণেই নয়, বরং সামগ্রিক জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখছে।

প্রসঙ্গত, দুর্গম পার্বত্য এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এ ধরনের সমন্বিত উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও আশাবাদ সৃষ্টি করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *