আসল আসামী প্রবাসে, আদালতে জামিন নিতে এসে ধরা ‘ভাড়া করা’ আসামী

আসল আসামী প্রবাসে, আদালতে জামিন নিতে এসে ধরা ‘ভাড়া করা’ আসামী

আসল আসামী প্রবাসে, আদালতে জামিন নিতে এসে ধরা ‘ভাড়া করা’ আসামী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মামলার প্রকৃত আসামী প্রবাসে অবস্থান করলেও, তার পরিবর্তে ‘ভাড়া করা’ এক যুবক জামিন নিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন কক্সবাজারে।

মঙ্গলবার (৫ মে) কক্সবাজার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকার মো. ইউনূসের ছেলে মো. শাহজাহান।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালে কক্সবাজার সদরের ভারুয়াখালী চৌধুরীপাড়া এলাকায় জায়গা-জমি দখল ও হামলার ঘটনায় মো. মোফাজ্জেল হোসাইন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার অন্যতম আসামী মো. মামুন কৌশলে বিদেশে পালিয়ে যান।

মঙ্গলবার ওই মামলায় জামিন নিতে আদালতে হাজির হন শাহজাহান নামে এক ব্যক্তি। তবে তার আচরণে সন্দেহ হলে বিষয়টি আদালতের নজরে আসে। পরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইরফানুল হক চৌধুরী তাৎক্ষণিকভাবে তাকে আটক করার নির্দেশ দেন।

কক্সবাজার আদালতের আইনজীবী শওকত বেলাল বলেন, “অন্যের দায় কাঁধে নিয়ে জামিন নিতে আসা শাহজাহানকেই কারাগারের পথে যেতে হয়েছে। প্রবাসে থাকা আসামী হয়তো ভেবেছিলেন অর্থের বিনিময়ে সবকিছুই সম্ভব। কিন্তু শেষ পর্যন্ত আইনের চোখ ফাঁকি দেওয়া যায়নি।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed