বান্দরবানে সেনাবাহিনীর চেকপোস্টে তল্লাশি, ২১ রোহিঙ্গা আটক

বান্দরবানে সেনাবাহিনীর চেকপোস্টে তল্লাশি, ২১ রোহিঙ্গা আটক

বান্দরবানে সেনাবাহিনীর চেকপোস্টে তল্লাশি, ২১ রোহিঙ্গা আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানে সেনাবাহিনীর নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে ২১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে বান্দরবান সেনা জোনের আওতাধীন রেইচা চেকপোস্টে এ ঘটনা ঘটে।

সেনা সূত্রে জানা যায়, নিয়মিত তল্লাশির সময় সন্দেহজনকভাবে চলাচলরত একটি দলকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন কর্তব্যরত সেনাসদস্যরা। পরে তল্লাশি চালিয়ে ২১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা কক্সবাজার এলাকা থেকে বান্দরবানের দিকে যাচ্ছিলেন। তাদের পরিচয় যাচাই, নাম-ঠিকানা লিপিবদ্ধকরণ এবং বিস্তারিত জিজ্ঞাসাবাদ বর্তমানে চলমান রয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, আটক ব্যক্তিদের গতিবিধি ও সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে অধিকতর তথ্য সংগ্রহ করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশ পুলিশ-এর কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, বান্দরবান এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, পার্বত্য এলাকায় অনিয়মিত চলাচল ও নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি সম্প্রতি আরও বাড়ানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *