শিশুদের যৌন নির্যাতন করায় নেতানিয়াহুর সাবেক নিরাপত্তা প্রধান আটক

শিশুদের যৌন নির্যাতন করায় নেতানিয়াহুর সাবেক নিরাপত্তা প্রধান আটক

শিশুদের যৌন নির্যাতন করায় নেতানিয়াহুর সাবেক নিরাপত্তা প্রধান আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রলোভন দেখিয়ে শিশুদের যৌন নির্যাতন এবং শিশু পর্নোগ্রাফি সংগ্রহের অভিযোগে ম্যাথু মাহলকে গ্রেফতার করা হয়েছে। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাবেক ব্যক্তিগত নিরাপত্তা প্রধান এবং ওয়াশিংটন পুলিশের লেফটেন্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। মামলার শুনানিতে তাকে ‘ভেড়ার চামড়ায় নেকড়ে’ বলে উল্লেখ করেছেন প্রসিকিউটররা। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে গোপন গোয়েন্দা অভিযানে তাকে আটক করা হয়েছে।

তদন্তকারীরা অভিযোগ করেছেন, এপ্রিলের মাঝামাঝি সময়ে মাহল এক নাবালকের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্য যোগাযোগের চেষ্টা এবং শিশু যৌন নির্যাতনসংক্রান্ত উপকরণ সংগ্রহের উদ্দেশ্যে যোগাযোগ করছিলেন।

কর্তৃপক্ষ জানায়, ৪৭ বছর বয়সি মাহল সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেড্ডিট ব্যবহার করে হারফোর্ড কাউন্টি শেরিফ অফিসের ‘আন্ডারকভার গোয়েন্দার সঙ্গে এক মাস ধরে যোগাযোগ করেন। ওই গোয়েন্দা অনলাইনে নিজেকে ‘ন্যাট) নামের ১৫ বছর বয়সী এক কিশোর হিসেবে পরিচয় দিয়েছিলেন।

আদালতের নথি অনুযায়ী, কথোপকথনের সময় আন্ডারকভার কর্মকর্তা বারবার ওই কিশোরের বয়স ও অনভিজ্ঞতার বিষয়টি উল্লেখ করেছিলেন।

অভিযোগপত্রে বলা হয়, মাহল একাধিকবার স্বীকার করেছিলেন যে, তিনি একজন নাবালকের সঙ্গে কথা বলছেন। এরপরও তিনি যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা ও ছবি পাঠানো চালিয়ে যান।

পরে তিনি হারফোর্ড কাউন্টিতে গিয়ে ওই কিশোরের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে সাক্ষাতের পরিকল্পনা করেন। তবে যৌনতার জন্য নির্ধারিত স্থানে পৌঁছানোর পরপরই গোয়েন্দা কর্মকর্তারা তাকে গ্রেফতার করে।

জামিন শুনানিতে প্রসিকিউটররা মাহলকে ‘ভেড়ার চামড়ায় নেকড়ে’ হিসেবে বর্ণনা করেন। তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে তার অবস্থান এই অভিযোগকে আরও গুরুতর করে তুলেছে, কারণ পুলিশ সদস্যদের ওপর জনসাধারণের আস্থা থাকে এবং শিশুদের সুরক্ষার দায়িত্বও তাদের।

আদালতের নথিতে আরও বলা হয়, কথোপকথনের সময় মাহল নিজেই তার পুলিশি পরিচয়ের কথা উল্লেখ করেছিলেন।

তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, মাহল বলেছিলেন তিনি ‘বিপদে’ পড়তে পারেন কিন্তু ওই কিশোরের কিছু হবে না, কারণ সে ‘একজন শিশু’ এবং তার নিজের ‘সবকিছু হারানোর’ ঝুঁকি রয়েছে।

মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, গ্রেফতারের খবর পাওয়ার পর মাহলকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে এবং তার পুলিশি ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে।

বিভাগটি আরও জানায়, ফৌজদারি মামলার কার্যক্রম শেষ হলে অভ্যন্তরীণ তদন্ত বিভাগ এই মামলার পৃথক তদন্ত শুরু করবে।

এক বিবৃতিতে এমপিডি বলেছে, এই মামলার অভিযোগগুলো অত্যন্ত উদ্বেগজনক এবং মেট্রোপলিটন পুলিশ বিভাগের মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থি।

কর্তৃপক্ষ মাহলের বিরুদ্ধে নাবালককে যৌন প্রলোভন দেখানো এবং শিশু পর্নোগ্রাফি সংগ্রহের চেষ্টার অভিযোগ এনেছে। একজন বিচারক তাকে জামিন ছাড়াই আটক রাখার নির্দেশ দিয়েছেন।

মাহল ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ডিসি ফেটার্নাল অর্ডার অব পুলিশ-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ওই সময় ইউনিয়নের কিছু সদস্য তাকে পদ থেকে অপসারণের চেষ্টা করলেও তা সফল হয়নি।

যৌন সহিংসতার শিকারদের পক্ষে কাজ করা অধিকারকর্মীরা বলেছেন, এই ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থাকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে।

যুক্তরাষ্ট্রে নাবালকদের প্রলোভনে অভিযুক্ত ইসরায়েলি বা দ্বৈত নাগরিকদের সংখ্যা নিয়ে পূর্ণাঙ্গ সরকারি পরিসংখ্যান প্রকাশ করা হয় না। তবে বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে এ ধরনের অভিযোগে ইসরায়েলিদের জড়িত থাকার খবর সামনে এসেছে।

অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলি কর্তৃপক্ষ যৌন অপরাধসংক্রান্ত কিছু তথ্য প্রকাশ করেছে। তথাকথিত কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, প্রতি বছর শত শত ব্যক্তি নাবালকদের বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগে গ্রেফতার হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।