ভারতে পাচারের সময় বরকলে বিজিবির অভিযানে বার্মিজ মেশিন আটক
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলায় অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় লক্ষাধিক টাকার বার্মিজ মেশিন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
রবিবার (১০ মে) ছোট হরিণা জোনের আওতাধীন ১২ বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জাঙ্গিয়াছড়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় টহলদল ২টি বার্মিজ মেশিন জব্দ করে, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
১২ বিজিবির অধিনায়ক ইমরুল কায়েস মেহেদী জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।