রাঙামাটিতে ২৭ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার

রাঙামাটিতে ২৭ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার

রাঙামাটিতে ২৭ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

রোববার (১০ মে) বিকেল আনুমানিক ৫টার দিকে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান-এর নেতৃত্বে একটি টহল দল পাকুয্যাছড়ি মধ্যছড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে দেখা যায়, অজ্ঞাত অসাধু কাঠ ব্যবসায়ীরা চোরাচালানের উদ্দেশ্যে একটি বাগানের ভেতরে বিপুল পরিমাণ কাঠ মজুদ করে রেখেছে। পরে টহল দল মালিকবিহীন ২৩৯ দশমিক ২০ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করে, যার আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ৭৬ হাজার ৪০০ টাকা।

মারিশ্যা জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, চোরাকারবারীরা নানা কৌশলে তাদের তৎপরতা বাড়ানোর চেষ্টা করছে, তবে তা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।