খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ আদালত চলাকালে সন্ত্রাসী হামলা: ৩ আনসার সদস্যসহ আহত ৮

খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ আদালত চলাকালে সন্ত্রাসী হামলা: ৩ আনসার সদস্যসহ আহত ৮

খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ আদালত চলাকালে সন্ত্রাসী হামলা: ৩ আনসার সদস্যসহ আহত ৮
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালতে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় একদল সন্ত্রাসীর অতর্কিত হামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ওসি এবং ৩ জন আনসার সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আত্মরক্ষার্থে আনসার ও পুলিশ সদস্যরা ১০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।

মঙ্গলবার দুপুরে রামগড় উপজেলার রামগড় ইউনিয়নের পূর্বাবলিপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর আনুমানিক সোয়া দুইটার দিকে ঐ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় আনুমানিক ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালায়। হামলাকারীরা আদালত সংশ্লিষ্টদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

May be an image of text

এই ঘটনায় ইউএনও এবং ওসির পাশাপাশি ৩ জন আনসার সদস্য আহত হন। এছাড়া ইউএনও অফিসের দুজন স্টাফ এবং একজন ড্রাইভারও জখম হয়েছেন। আহত আনসার সদস্যদের মধ্যে রয়েছেন, এপিসি মো. সালাহ উদ্দিন, আনসার নুর মোহাম্মদ ও আনসার খোরশেদ আলম।

আহতদের দ্রুত উদ্ধার করে রামগড় উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তারা বর্তমানে আশঙ্কামুক্ত এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘটনা চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষার্থে ইউএনও-র নির্দেশে আনসার ও পুলিশ সদস্যরা ফাঁকা গুলিবর্ষণ করেন।

খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ আদালত চলাকালে সন্ত্রাসী হামলা: ৩ আনসার সদস্যসহ আহত ৮

জানা গেছে, আনসার সদস্যরা ০৫ রাউন্ড রাবার বুলেট ছোড়েন। এর মধ্যে এপিসি সালাহ উদ্দিন ৩ রাউন্ড এবং নুর মোহাম্মদ ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনসার সদস্যদের সাহসী ভূমিকার প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন।

একই সময়ে পুলিশ সদস্যরাও ৫ রাউন্ড গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। আনসারদের গুলিবর্ষণের পর ৪টি গুলির খোসা উদ্ধার করা সম্ভব হলেও ঐ পরিস্থিতিতে ১টি খোসা খুঁজে পাওয়া যায়নি। তবে গুলিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হামলাকারী ও অবৈধ বালু উত্তোলনকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *