হবিগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ

হবিগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ

হবিগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

হবিগঞ্জে প্রায় দুই কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১২ মে) সকালে জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে অবৈধ রেণু পোনা বহনকারী ১০০টি কার্টন আটক করা হয়। পরে বিকেলে শহরতলীর মশাজান ব্রিজ এলাকায় খোয়াই নদীতে জব্দকৃত এসব রেণু পোনা অবমুক্ত করা হয়েছে।

পোনা অবমুক্তকরণ কার্যক্রমে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম এবং বিজিবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিজিবি সূত্র জানিয়েছে, জব্দকৃত এসব রেণু পোনার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।

হবিগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ

অভিযান প্রসঙ্গে হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এ ধরনের চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে, হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম বিজিবির এই অভিযানকে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, সিলেট বিভাগে গলদা চিংড়ির রেণু পোনার উৎপাদন তুলনামূলকভাবে কম হওয়ায় একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে এসব রেণু পোনা পাচার করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *