ময়মনসিংহের ধোবাউড়ায় ৫৪৯ বোতল ভারতীয় মদসহ ৩ কারবারি আটক
![]()
নিউজ ডেস্ক
ময়মনসিংহের ধোবাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৫৪৯ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে ধোবাউড়া উপজেলার কলসিন্দুর ঘাটপাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকরা হলেন– রংপুর জেলার জাহাঙ্গীর আলম (২৭), তানজিমুল মন্ডল (২৩) ও ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাসিন্দা সাইদুল ইসলাম (৪২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপ ভর্তি ১৩ বস্তা ভারতীয় মদসহ মাদক কারবারিদের আটক করা হয়।
এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান আছে। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।