ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আর পিছিয়ে নেই, নেতৃত্ব দেবে আগামীর বাংলাদেশ: জ্বালানিমন্ত্রী টুকু

ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আর পিছিয়ে নেই, নেতৃত্ব দেবে আগামীর বাংলাদেশ: জ্বালানিমন্ত্রী টুকু

ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আর পিছিয়ে নেই, নেতৃত্ব দেবে আগামীর বাংলাদেশ: জ্বালানিমন্ত্রী টুকু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে আয়োজিত এক সাংস্কৃতিক মিলনমেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষা ও সামাজিক অগ্রগতির বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন এর উদ্যোগে আয়োজিত “বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলন মেলা” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী টুকু বলেন, দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আর পিছিয়ে নেই। বর্তমানে তারা সচিবালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে দায়িত্ব পালন করছে। সরকারি চাকরিতে তাদের জন্য সংরক্ষিত কোটা ব্যবস্থাও রয়েছে, যা তাদের অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে।

তিনি শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলে-মেয়েদের পুরোনো ধ্যান-ধারণা পরিহার করে আধুনিক শিক্ষায় মনোনিবেশ করতে হবে। অতীতের কিছু সামাজিক রীতিনীতি নারীদের পিছিয়ে রাখত উল্লেখ করে তিনি বলেন, সময় বদলেছে—এখন নারীরাও বিসিএস ক্যাডার হয়ে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, যা ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন।

ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আর পিছিয়ে নেই, নেতৃত্ব দেবে আগামীর বাংলাদেশ: জ্বালানিমন্ত্রী টুকু

মন্ত্রী আরও বলেন, “তোমরা শিক্ষিত হলে একসময় দেশ পরিচালনার দায়িত্বও তোমাদের হাতেই আসবে। তোমরা পিছিয়ে নেই—বরং মানসিকতার পরিবর্তন ঘটাতে পারলেই এগিয়ে যাওয়ার সব সুযোগ তোমাদের সামনে উন্মুক্ত।”

তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণদের নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি বজায় রেখে শিক্ষার মাধ্যমে আত্মউন্নয়নের আহ্বান জানান। একইসঙ্গে সামাজিকভাবে পিছিয়ে পড়ার মানসিকতা থেকে বেরিয়ে এসে আত্মবিশ্বাসী হয়ে ওঠার উপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর, যেখানে বিভিন্ন নৃ-গোষ্ঠীর সংস্কৃতির বৈচিত্র্য ও ঐক্যের বার্তা ফুটে ওঠে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *