রাঙামাটিতে এনসিপি থেকে পদত্যাগীদের নিয়ে গণসংহতি আন্দোলনের আহবায়ক কমিটি

রাঙামাটিতে এনসিপি থেকে পদত্যাগীদের নিয়ে গণসংহতি আন্দোলনের আহবায়ক কমিটি

রাঙামাটিতে এনসিপি থেকে পদত্যাগীদের নিয়ে গণসংহতি আন্দোলনের আহবায়ক কমিটি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি জেলায় গণসংহতি আন্দোলনের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২৫ সদস্য বিশিষ্ট এই কমিটি প্রকাশ করা হয়।

কেন্দ্রীয় কমিটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল-এর স্বাক্ষরিত ঘোষণায় উজ্জ্বল চাকমাকে আহ্বায়ক এবং দিবাকর চাকমাকে সদস্য সচিব করা হয়েছে। ঘোষিত কমিটিতে মোট ২৫ সদস্যের মধ্যে ১৭ জনই পূর্বে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বিভিন্ন পদ থেকে পদত্যাগ করে গণসংহতি আন্দোলনে যোগ দিয়েছেন।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বিএস কলিন্স চাকমা ও বিকাশ চাকমাকে। যুগ্ম সদস্য সচিব করা হয়েছে দুনয়ন চাকমাকে। এছাড়া সদস্য হিসেবে অনিল কুমার চাকমা, পুলক চাকমা, সাগরিকা চাকমা, বীর সিংহ চাকমা, মীর শাহ আলম চৌধুরী, সুনীল বিকাশ চাকমা, দর্পন ত্রিপুরা, সউজ চাকমা, চন্দ্র লাল চাকমা, সোলাইয়মান মিয়া আকাশ, সুমন বড়ুয়া, উষাপ্রু মারমা, পূর্ণ বিকাশ চাকমা, চিরঞ্জিব চাকমা, সুনিতা চাকমা, মনমিতা চাকমা, সুরেন্দ্র লাল চাকমা, সজীব ভট্টাচার্য, বিপ্লব চাকমা ও অচিন্ত্য চাকমাকে রাখা হয়েছে।

গত ৫ মে শহরের আশিকা কনফারেন্স হলে অনুষ্ঠিত কর্মীসভায় জেলার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলোচনা হয়। সেই ধারাবাহিকতায় এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, আগামী ছয় মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করতে হবে।

নবনিযুক্ত আহ্বায়ক উজ্জ্বল চাকমা বলেন, “আমরা গণসংহতি আন্দোলনে যোগ দিয়েছি অনেক আশা নিয়ে। আমরা চাই সকল জনগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করতে এবং ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে।” তিনি জানান, গত ৫ মার্চ তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাঙামাটি জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেন। একই সময়ে সদস্য সচিব দিবাকর চাকমাসহ আরও অনেকে বিভিন্ন পদ থেকে সরে দাঁড়ান।

উজ্জ্বল চাকমা আরও বলেন, “অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলাম। তবে বিগত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এনসিপি তাদের স্বতন্ত্র আদর্শ থেকে সরে যাওয়ায় আমরা পদত্যাগ করে গণসংহতি আন্দোলনে যুক্ত হয়েছি।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপি থেকে একাধিক নেতার একযোগে পদত্যাগ এবং গণসংহতি আন্দোলনে যোগদান রাঙামাটির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। এখন এই নতুন কমিটি কতটা সক্রিয় ভূমিকা রাখতে পারে, সেটিই দেখার বিষয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *