সড়কে সেনাবাহিনীর গতিবিধি নজরদারির অভিযোগে পাঞ্জাবে গ্রেপ্তার ১, পাকিস্তানে ফুটেজ পাচারের অভিযোগ

সড়কে সেনাবাহিনীর গতিবিধি নজরদারির অভিযোগে পাঞ্জাবে গ্রেপ্তার ১, পাকিস্তানে ফুটেজ পাচারের অভিযোগ

সড়কে সেনাবাহিনীর গতিবিধি নজরদারির অভিযোগে পাঞ্জাবে গ্রেপ্তার ১, পাকিস্তানে ফুটেজ পাচারের অভিযোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের পাঞ্জাব রাজ্যে জাতীয় সড়কে সেনাবাহিনীর গতিবিধির ওপর নজরদারি চালাতে সিসি ক্যামেরা স্থাপন এবং সেই ফুটেজ পাকিস্তানে পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও তিনজনের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

গ্রেপ্তার ব্যক্তির নাম বলজিৎ সিংহ। তিনি পাঞ্জাবের পাঠানকোট জেলার চক ধারিয়াল গ্রামের বাসিন্দা। অভিযোগ রয়েছে, ৪৪ নম্বর জাতীয় সড়কের একটি গুরুত্বপূর্ণ অংশে সিসি ক্যামেরা বসিয়ে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর যানবাহনের চলাচলের তথ্য সংগ্রহ করা হতো।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাঠানকোট-জম্মু মহাসড়কের একটি সেতুর কাছে ক্যামেরাটি স্থাপন করা হয়েছিল। ওই পথ দিয়ে কখন সেনাবাহিনীর গাড়ি যাতায়াত করছে, সেই তথ্য পাকিস্তান বা অন্য দেশে অবস্থানরত পাকিস্তানি হ্যান্ডলারদের কাছে পাঠানো হতো বলে অভিযোগ উঠেছে।

পাঠানকোট ভারতের সামরিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। পাকিস্তান সীমান্তের কাছাকাছি হওয়ায় এলাকাটি দীর্ঘদিন ধরেই নিরাপত্তা সংস্থাগুলোর বিশেষ নজরদারিতে রয়েছে। অভিযোগ অনুযায়ী, সুজনপুর এলাকায় জাতীয় সড়কের পাশে গোপনে ক্যামেরা বসিয়ে সেনা চলাচল পর্যবেক্ষণ করা হচ্ছিল।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সিসি ক্যামেরার ফুটেজ সরাসরি পাকিস্তানি হ্যান্ডলারদের কাছে পাঠানো হতো। এ ঘটনায় দুবাই থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি গ্রেপ্তার বলজিৎ সিংহকে ৪০ হাজার রুপি প্রদান করেছিলেন বলেও দাবি করেছে পুলিশ।

পাঞ্জাব পুলিশের এক শীর্ষ কর্মকর্তা দলজিন্দর সিং ধিলোঁ জানান, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে একটি সিসি ক্যামেরা ও একটি ওয়াই-ফাই রাউটার জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আরও তিনজনকে খুঁজছে পুলিশ। তারা হলেন বিক্রমজিৎ সিংহ, বলবিন্দর সিংহ এবং তরণপ্রীত সিংহ ওরফে তান্নু। তদন্তকারীদের দাবি, অভিযুক্তরা দেশবিরোধী ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।

পুলিশ সূত্র জানায়, পাঠানকোট-জম্মু মহাসড়কে কয়েকদিন ধরে সন্দেহজনক গতিবিধির খবর পাওয়ার পর তদন্ত শুরু করা হয়। এরপর অনুসন্ধানে কথিত গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত এই চক্রের তথ্য সামনে আসে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *