দীঘিনালায় দ্বিতীয় দিনের মতো বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করল ইউপিডিএফ (গণতান্ত্রিক)
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির দীঘিনালায় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দ্বিতীয় দিনের মতো ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক)।
মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার হাসিনসনপুর সরকারি বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর নেতা বর্ণ চাকমা, ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. সামসুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর নেতা বর্ণ চাকমা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের নৈতিক দায়িত্ব। জনগণের সহযোগিতা ও আস্থাই সংগঠনের শক্তি। তিনি বলেন, সংকটকালীন সময়ে সাধারণ মানুষের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখা হবে।

কর্মসূচিতে দুর্গত পরিবারের হাতে চাল, ডাল, শুকনো খাবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেন সংগঠনের নেতাকর্মীরা।
ত্রাণ পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং দুর্যোগকালে পাশে দাঁড়ানোর জন্য সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা জানান।
ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের প্রয়োজন বিবেচনায় পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।