জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় মামলা

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় মামলা

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় মামলা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ও একটি নির্মাণাধীন ক্যাম্প এক্সক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ। সোমবার (২৫ মে) রাতে সীতাকুণ্ড থানায় ৪৩ জনের নাম উল্লেখ করে পুলিশ মামলাটি করা হয়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ফৌজদারহাট ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় ঘটনাস্থল থেকে আটক করা পাঁচ জনসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও দুই থেকে তিনশ জনকে আসামি করা হয়েছে।

উসকানি দিয়ে সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি সাধন, পুলিশের কাজে বাধা ও বিস্ফোরণসহ বিভিন্ন ধারায় মামলাটি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে রবিবার রাত ১টার দিকে সলিমপুরের আলীনগর স্কুলে অবস্থিত যৌথ বাহিনীর একটি ক্যাম্পে সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পাল্টা গুলি চালালে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলে গোলাগুলির ঘটনা। গোলাগুলি চালানোর পাশাপাশি নির্মাণাধীণ একটি ক্যাম্প সন্ত্রাসীরা ভেঙে দিয়েছে। এমনকি মূল সড়কের বিভিন্ন স্থানে রাস্তা কেটে চলাচলের অনুপযোগী করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *