সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার উৎমাছড়া সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, প্রচলিত আইন এবং বাংলাদেশ-ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থি যেকোনো ধরনের পুশইন কার্যক্রম কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

সূত্র জানায়, ২৪ ঘণ্টায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন উৎমাছড়া সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দারা সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাদের পরিচয় যাচাই করে নিশ্চিত হয় তারা ভারতীয় নাগরিক।

বিজিবির এক কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় যেকোনো সন্দেহজনক তৎপরতার বিষয়ে আমাদের সদস্যরা সর্বোচ্চ সতর্ককর্তা রয়েছে। আন্তর্জাতিক নিয়মনীতি ও দ্বিপক্ষীয় চুক্তির বাইরে কোনো ধরনের পুশইন মেনে নেওয়া হবে না। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।

বিজিবি জানিয়েছে, সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *