রুমায় বাঙালি ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বান্দরবানে প্রতিবাদ সমাবেশ

রুমায় বাঙালি ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বান্দরবানে প্রতিবাদ সমাবেশ

রুমায় বাঙালি ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বান্দরবানে প্রতিবাদ সমাবেশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের রুমা উপজেলার গ্যালেংগা ইউনিয়নের জৈতুনপাড়ায় এক বাঙালি ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবান শহরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে বান্দরবান শহরের মুক্তমঞ্চে এ সমাবেশের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, যুব পরিষদ ও মহিলা পরিষদ।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। তারা রুমার জৈতুনপাড়ায় সংঘটিত ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা আরও বলেন, পার্বত্যাঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সহাবস্থান বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে নিহত ব্যবসায়ীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ও সহায়তার দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, সাধারণ সম্পাদক নাছিরুল আলম, পৌর সভাপতি সামসুল ইসলাম সামু এবং জেলা ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল।

এছাড়াও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, ছাত্র পরিষদ, যুব পরিষদ ও মহিলা পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশ থেকে ব্যবসায়ী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, অপরাধীদের বিচারের আওতায় আনা হলে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *