সুন্দরবন উপকূলে নদীপথে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

সুন্দরবন উপকূলে নদীপথে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

সুন্দরবন উপকূলে নদীপথে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুন্দরবন উপকূলে নদীপথে বিএসএফ-এর পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির আওতাধীন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ পুশইন চেষ্টা করা হয়।

নীলডুমুর ১৭ বিজিবি দপ্তর জানিয়েছে, ৮ জুন থেকে ১০ জুন ভোর পর্যন্ত ভারতীয় ৭৪ ও ৭৭ বিএসএফ ব্যাটালিয়ন ১৫ থেকে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে নদীপথসহ সীমান্তের বিভিন্ন পয়েন্টে পুশইনের চেষ্টা করে। বিজিবির তৎপরতায় সেটি সম্ভব হয়নি।

১৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজিব জানান, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। পুশইন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে।

তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, তারা আবারও চেষ্টা করবে বিজিবিও প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছে। রাতভর নদীপথসহ সীমান্ত এলাকায় টহল জোরদার করা হচ্ছে। মাইকিং হুইসেল ব্যবহার করে বিএসএফকে জানান দেয়া হচ্ছে, বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।’
  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *