কক্সবাজারের উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মো. কাদের (৩৮) ওই উপজেলার শিয়ালীপাড়া গ্রামের মৃত জালালের ছেলে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন বালুখালী বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার বিআরএম-২১ এর কাছাকাছি চৌধুরীর ঘের এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার দিক থেকে আসা এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করে থামানো হয়। পরে তার দেহ ও সঙ্গে থাকা কাপড়ের পোটলা তল্লাশি করে খাকী রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের ১৪ কার্টনে মোট ১ লাখ ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মো. কাদের স্বীকার করেন, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

বিজিবি অধিনায়ক জানান, মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed