উপজেলা পর্যায়ে হিমাগার স্থাপনের উদ্যোগ, কৃষকের ক্ষতি কমাতে বড় পরিকল্পনা সরকারের

উপজেলা পর্যায়ে হিমাগার স্থাপনের উদ্যোগ, কৃষকের ক্ষতি কমাতে বড় পরিকল্পনা সরকারের

উপজেলা পর্যায়ে হিমাগার স্থাপনের উদ্যোগ, কৃষকের ক্ষতি কমাতে বড় পরিকল্পনা সরকারের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটিতে কৃষিপণ্য সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে হিমাগার (কোল্ড স্টোরেজ) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, সারা দেশে দুই হাজারেরও বেশি হিমাগার স্থাপন করা হবে এবং প্রতিটি উপজেলায় অন্তত একটি করে হিমাগার নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সোমবার দুপুরে রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে আয়োজিত “ফল ও সবজির জন্য উত্তম কৃষি চর্চা ও পাহাড়ের কৃষিকে বাণিজ্যিকীকরণ” শীর্ষক পার্টনার আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি বিভাগের মাঠ ইউনিটের পরিচালক মো. ওবাইদুর রহমান মন্ডল এ তথ্য জানান।

তিনি বলেন, পরিবহন ও সংরক্ষণ সমস্যার কারণে মৌসুমি ফল গাছে থাকতেই নষ্ট হয়ে যায় এবং মৌসুমে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। এ কারণে কৃষকের লাভ নিশ্চিত করতে সরকার সারাদেশে হিমাগার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে। তিনি জানান, হিমাগার স্থাপনের প্রকল্পের সব প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে এবং আগামী অর্থবছর থেকে বাস্তবায়ন শুরু হবে।

ওবাইদুর রহমান মন্ডল আরও বলেন, শুধু সরকারি উদ্যোগে নয়, স্থানীয় উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। কৃষিপণ্যের বাজারজাতকরণ ও বিপণন ব্যবস্থাকে আধুনিক ও সমন্বিত করতে কৃষি ও বিপণন বিভাগের যৌথ উদ্যোগ প্রয়োজন। তিনি উল্লেখ করেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে ধানের নতুন জাত উদ্ভাবন করা হয়েছে, যা মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে ইতিবাচক ফল দিচ্ছে।

কর্মশালায় অংশ নেওয়া কৃষকেরা জানান, প্রণোদনা হিসেবে দেওয়া বীজ পরবর্তীতে বাজারে সহজে পাওয়া যায় না, যা তাদের জন্য বড় সমস্যা তৈরি করে। পাশাপাশি বছরের প্রায় সাত মাস সেচের অভাবে অনেক এলাকায় জমি চাষ করা সম্ভব হয় না। তারা সেচ ব্যবস্থা উন্নয়ন এবং কার্যকর বিপণন ব্যবস্থার দাবি জানান। কৃষকদের মতে, এসব সমস্যা সমাধান করা গেলে পাহাড়ি অঞ্চলে কৃষি উৎপাদন আরও বহুগুণ বাড়ানো সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন “প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ট্রারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ” প্রকল্পের সমন্বয়ক আবুল কালাম আজাদ, অতিরিক্ত প্রকল্প সমন্বয়ক ড. গৌর গোবিন্দ দাশসহ তিন পার্বত্য জেলার ২৬টি উপজেলার কৃষি কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *