নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান

নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান

নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশুসহ মোট নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তাঁরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। বর্তমানে তাঁরা দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

বুধবার (২৪ জুন) সকালে নওগাঁ-১৬ বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোর ৪টার দিকে সাপাহার উপজেলার আদালতলা সীমান্ত চৌকির (বিওপি) আওতাধীন ২৪৪/এমপি সীমান্ত পিলার এলাকা দিয়ে ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইন করার চেষ্টা করে। তাঁদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছেন।

খবর পেয়ে আদালতলা বিওপির বিজিবি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাঁদের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে। বর্তমানে ওই ৯ ব্যক্তি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, খবর পাওয়ার পর ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। তাঁদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর (পুশ ব্যাক) কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে ৫ ও ৮ জুন নওগাঁর পোরশা ও সাপাহার সীমান্ত দিয়ে ৪০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় জনতার সতর্ক অবস্থানের কারণে বিএসএফ তাঁদের ফেরত নিতে বাধ্য হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *