উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা, আরেক ছেলে আশঙ্কাজনক
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই ছেলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে স্ত্রী ও এক ছেলে নিহত হয়েছেন। গুরুতর আহত অপর ছেলেকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত দেড়টার দিকে উখিয়ার নৌকার মাঠ এলাকার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বি-৬ ব্লকের সাব মাঝি আমির হোসেন বলেন, “একই ব্লকের বাসিন্দা মাস্টার এহানুল হকের সঙ্গে দুই বছর ধরে পারিবারিক বিরোধ চলছিল। একপর্যায়ে বুধবার দিবাগত রাতে তার স্ত্রী সুফিয়া এবং দুই ছেলে বাপ্পি ও সমিংয়ের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান এহানুল। এতে ঘটনাস্থলেই স্ত্রী সুফিয়া ও ছেলে সমিংয়ের মৃত্যু হয়। গুরুতর আহত বাপ্পিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার গলায় গভীর আঘাত রয়েছে এবং তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।”
উখিয়া থানার ওসি মো. মুজিবুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।