সুনামগঞ্জে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সড়ক, বন্যার শঙ্কা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সড়ক, বন্যার শঙ্কা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সড়ক, বন্যার শঙ্কা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুনামগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতিনিয়ত বাড়ছে নদ-নদীর পানি। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে পাহাড়ি ঢলের পানিতে আবারও তলিয়ে গেছে বিশ্বম্ভরপুরের শক্তিয়ারকলা সড়ক ও তাহিরপুরের আনোয়ারপুর সড়ক। এতে সুনামগঞ্জ জেলার সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি সড়কপথে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, টানা দুদিন ধরে সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে জেলার সব নদ- নদীর পানি দ্রুত বাড়ছে। সেই সঙ্গে যোগ হয়েছে পাহাড়ি ঢলের পানি। এতে তলিয়ে গেছে বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারকলা সড়ক ও তাহিরপুরের আনোয়ারপুরের সড়ক। এতে ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক মানুষ।

তাহিরপুর থেকে সুনামগঞ্জের উদ্দেশে আসা মামুনুর রহমান জাগো নিউজকে বলেন, ‌‘পাহাড়ি ঢল নামলেই এই সড়কটি তলিয়ে যায়। এটা সত্যিই কষ্টদায়ক। বছরে বছরে এমন দুর্ভোগ মেনে নেওয়া যায় না।’

আজাদ মিয়া নামের আরেকজন বলেন, ‘ছোট বোন সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি। অবস্থা আশঙ্কাজনক। সড়ক তলিয়ে যাওয়ায় বাধ্য হয়ে নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে। এতে খরচ ও ভোগান্তি দুটোই বেড়েছে।’

সুনামগঞ্জ থেকে অটোরিকশা দিয়ে তাহিরপুরে মালামাল নিয়ে যাওয়া অটোরিকশা চালক রেজাউল বলেন, ‘তীব্র স্রোতের গতিতে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে ঢলের পানি যাচ্ছে। কিন্তু আমাকে যেভাবেই হোক মালামাল নিয়ে তাহিরপুর যেতে হবে। কারণ এই মালামাল পৌঁছাতে পারলে বাড়তি কিছু টাকা পাবো।’

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সড়ক, বন্যার শঙ্কা

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ। এছাড়া সুরমা নদীর পানি এখন পর্যন্ত বিপৎসীমার ০.৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা প্রশাসনের তথ্য বলছে, আবহাওয়া পূর্বাভাস ও পাহাড়ি ঢলের কারণে আগামী কয়েকদিনের মধ্যে জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। তবে জেলা ও উপজেলা পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে প্রতিটি উপজেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুতি, স্বেচ্ছাসেবক টিম গঠন, মেডিকেল টিম গঠন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সংরক্ষণ, নৌযান প্রস্তুত রাখাসহ সব দপ্তর সতর্ক অবস্থায় রয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মেহেদী হাসান হৃদয় বলেন, বন্যা কিংবা দুর্যোগ মোকাবিলায় প্রশাসন থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. এমদাদুল হক বলেন, বৃষ্টিপাতের পাশাপাশি পাহাড়ি ঢল অব্যাহত থাকলে জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এরইমধ্যে পাহাড়ি ঢলে বিশ্বম্ভরপুর ও তাহিরপুরের সড়ক তলিয়ে গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed