বুকসমান পানি ভেঙে সীমান্ত পাহারা দিচ্ছে বিজিবি, সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ বিভাগীয় কমিশনারের

বুকসমান পানি ভেঙে সীমান্ত পাহারা দিচ্ছে বিজিবি, সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ বিভাগীয় কমিশনারের

বুকসমান পানি ভেঙে সীমান্ত পাহারা দিচ্ছে বিজিবি, সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ বিভাগীয় কমিশনারের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টানা বর্ষণে জলাবদ্ধতা ও বেহাল সড়কের কারণে জামালপুরের সীমান্ত এলাকায় চরম দুর্ভোগের মধ্যেও দায়িত্ব পালন করছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা। বুকসমান পানি ভেঙে দিন-রাত সীমান্তে টহল দিতে হচ্ছে তাদের। এ পরিস্থিতিতে সীমান্ত সড়কগুলো দ্রুত সংস্কার করে টহল উপযোগী করার নির্দেশ দিয়েছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার।

বুধবার (৮ জুলাই) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

বিভাগীয় কমিশনার বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেও সদস্যরা বুকসমান পানি ভেঙে দিন-রাত সীমান্ত পাহারা দিচ্ছেন। কিন্তু সীমান্ত সড়কগুলোর বেহাল অবস্থার কারণে তাদের দায়িত্ব পালনে অতিরিক্ত কষ্ট করতে হচ্ছে।

তিনি বলেন, “দেশ রক্ষার দায়িত্ব শুধু বিজিবির নয়, এটি আমাদের সবার দায়িত্ব। তাই সীমান্ত এলাকায় যাতায়াত ব্যবস্থা উন্নত করা জরুরি।”

এস. এম. হুমায়ুন কবির সরকার আরও বলেন, জামালপুরের সীমান্ত অঞ্চলের সড়কগুলোর সমস্যা দীর্ঘদিনের। এসব সড়ক সংস্কার, দুর্গম এলাকায় মাটি ভরাট এবং সীমান্ত পথগুলো দ্রুত টহলের উপযোগী করতে হবে। তিনি এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেন।

মতবিনিময় সভায় জামালপুর জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হকসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed