মহালছড়িতে বন্যার্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী, ত্রাণ বিতরণ

মহালছড়িতে বন্যার্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী, ত্রাণ বিতরণ

মহালছড়িতে বন্যার্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী, ত্রাণ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার পাকিজাছড়ি এলাকার অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী। মহালছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার পাকিজাছড়ি এলাকায় আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে বন্যাকবলিত পরিবারের হাতে চাল, ডালসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমের পাশাপাশি সেনাবাহিনীর মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-জাবির আসিফ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি দুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

মহালছড়িতে বন্যার্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী, ত্রাণ বিতরণ

এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং মহালছড়ি জোনের সেনাসদস্যরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পাকিজাছড়ি এলাকার অনেক পরিবার পানিবন্দি হয়ে খাদ্যসংকটে পড়ে। পরিস্থিতি বিবেচনায় দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে উপজেলা প্রশাসন ও মহালছড়ি জোনের সমন্বয়ে ত্রাণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

ত্রাণপ্রাপ্ত পরিবারের সদস্যরা দুর্যোগের এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য সরকার, উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, সময়মতো পাওয়া এই সহায়তা সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed