বিকল্প স্থানে আবাসনের ব্যবস্থা করতে পারলেই মিলবে স্থায়ী সমাধান: রাঙামাটিতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিকল্প স্থানে আবাসনের ব্যবস্থা করতে পারলেই মিলবে স্থায়ী সমাধান: রাঙামাটিতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিকল্প স্থানে আবাসনের ব্যবস্থা করতে পারলেই মিলবে স্থায়ী সমাধান: রাঙামাটিতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের বিকল্প স্থানে পুনর্বাসন করতে পারলে পাহাড়ধসের স্থায়ী সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।

রোববার বিকেলে রাঙামাটি শহরের ওমদা মিয়া হিল পৌর জুনিয়র হাই স্কুল আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিকল্প স্থানে আবাসনের ব্যবস্থা করতে পারলেই মিলবে স্থায়ী সমাধান: রাঙামাটিতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন, তাদের সচেতন করতে হবে। তাদের বোঝাতে হবে যে, ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস জীবন ও সম্পদের জন্য হুমকি। তিনি বলেন, “তাদেরকে বুঝিয়ে বিকল্প একটি জায়গায় আবাসনের ব্যবস্থা করে দিতে পারলে সেটিই হবে স্থায়ী সমাধান।”

তিনি আরও বলেন, যেসব মানুষ দুর্যোগে বাস্তুহারা হয়েছেন, তাদের জন্য বিকল্প জমিতে ঘর নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী সংসদে দিকনির্দেশনা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী এবং প্রশাসন সমন্বিতভাবে কাজ করলে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসের প্রবণতা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে। এজন্য জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিকল্প স্থানে আবাসনের ব্যবস্থা করতে পারলেই মিলবে স্থায়ী সমাধান: রাঙামাটিতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

দুর্যোগ মোকাবিলায় সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার সবসময় দুর্গত মানুষের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি পুনর্নির্মাণ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে সরকার সর্বাত্মক চেষ্টা করবে। একই সঙ্গে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত সড়কসহ বিভিন্ন অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, শুধু বসতঘর নয়, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটও সরকারের নজরদারিতে রয়েছে। যত দ্রুত সম্ভব এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *