ভারতে ৫ বাংলাদেশি গ্রেপ্তার, পরিচয় প্রকাশ

ভারতে ৫ বাংলাদেশি গ্রেপ্তার, পরিচয় প্রকাশ

ভারতে ৫ বাংলাদেশি গ্রেপ্তার, পরিচয় প্রকাশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জেলার চর বাজিতপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ধৃতরা হলেন মনিরুল ইসলাম, জিয়াউল রহমান, নুর ইসলাম, রুহুল শেখ ও মনিরুল শেখ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। অন্য তিনজন কাজের সন্ধানে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। তারা পশ্চিমবঙ্গের চাঁচল এলাকায় কাজ করছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তারা কীভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন এবং কী উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের হোল্ডিং সেন্টারে পাঠানোর প্রস্তুতি চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *